দেশে ৫০ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়লেও শিক্ষার মান বাড়েনি
বাংলাদেশে বর্তমানে ১৮০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে অন্তত ৫০ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। কিন্তু দেশের শিক্ষার মান তলানিতে। মান বাড়েনি, বাড়ছেও না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। উচ্চশিক্ষা খাতের পরিধি বেড়েছে, কিন্তু সেই তুলনায় শিক্ষার মান বাড়েনি। এ পরিস্থিতি থেকে উত্তরণে ইউজিসি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে ইউজিসি। দক্ষতাভিত্তিক (স্কিল বেইজড) শিক্ষা, গবেষণার সুযোগ সম্প্রসারণ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। রোববার (১৪ জুন) রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও পড়ুন সংসদে শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মত
বাংলাদেশে বর্তমানে ১৮০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে অন্তত ৫০ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। কিন্তু দেশের শিক্ষার মান তলানিতে। মান বাড়েনি, বাড়ছেও না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। উচ্চশিক্ষা খাতের পরিধি বেড়েছে, কিন্তু সেই তুলনায় শিক্ষার মান বাড়েনি। এ পরিস্থিতি থেকে উত্তরণে ইউজিসি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে ইউজিসি। দক্ষতাভিত্তিক (স্কিল বেইজড) শিক্ষা, গবেষণার সুযোগ সম্প্রসারণ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (১৪ জুন) রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, শুধু মেধা ও কারিগরি দক্ষতা অর্জন করাই প্রকৌশল শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়। তাদের সৎ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবেও গড়ে উঠতে হবে। মেধা ও দক্ষতার সঙ্গে নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটলে তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র— সবার জন্যই কল্যাণকর হবে।
তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে দক্ষ প্রকৌশলীর পাশাপাশি নৈতিক নেতৃত্বসম্পন্ন পেশাজীবীর প্রয়োজন রয়েছে। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও উদ্ভাবনবান্ধব সমাজ গঠনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সংসদে শিক্ষামন্ত্রী / এসএসসিতে শতভাগ ফেল প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের দেওয়া হবে প্রশিক্ষণ
ইউজিসি চেয়ারম্যান বলেন, ডিগ্রি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা দেশের বিভিন্ন খাত ও পেশায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তাই তাদের শুধু অ্যাকাডেমিক উৎকর্ষ নয়, সামাজিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামন, কর্নেল মো. শাহাব উদ্দিন, কর্নেল মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এএএইচ/কেএসআর
What's Your Reaction?
