দেড় কেজি হেরোইনসহ সিন্ডিকেটের হোতা আটক
ঢাকার সাভারে প্রায় দেড় কেজি হেরোইনসহ হৃদয় হোসেন (২৭) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪। সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোড সংলগ্ন আমতলা পালোয়ানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হৃদয় সাভার উপজেলার দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। র্যাব জানায়, অভিযানের সময় হৃদয়ের কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভার ও আশপাশের অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তিনি একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন বলেও ধারণা করছে র্যাব। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসার আড়ালে হৃদয় এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। কুখ্যাত মাদক কারবারি হৃদয় দেওগাঁও-রাজাশন এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিল। মাদক ব্যবসার পাশাপাশি চা
ঢাকার সাভারে প্রায় দেড় কেজি হেরোইনসহ হৃদয় হোসেন (২৭) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪।
সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোড সংলগ্ন আমতলা পালোয়ানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হৃদয় সাভার উপজেলার দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, অভিযানের সময় হৃদয়ের কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভার ও আশপাশের অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তিনি একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন বলেও ধারণা করছে র্যাব।
স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসার আড়ালে হৃদয় এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। কুখ্যাত মাদক কারবারি হৃদয় দেওগাঁও-রাজাশন এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিল। মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা বলছেন এলাকাবাসী।
৫ আগস্টের পূর্বে ছাত্রলীগের হয়ে বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করলেও পরবর্তীতে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, সাভার থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, হৃদয়ের আপন ভাই সাভার থানা যুবদল নেতা তাইজুল ইসলাম এবং সাভার থানা ছাত্রদল নেতা মাহবুব ও স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার ছত্রছায়ায় হৃদয় দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন। এছাড়াও ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের নাম ভাঙিয়েও জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে হৃদয়ের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযানে অপরাধ নিয়ন্ত্রণে আসবে এবং এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।
What's Your Reaction?