দেয়াল ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে একটি হোটেলের দেয়াল ধসের ঘটনা দেখে আতঙ্কিত হয়ে মো. আব্দুস সামাদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বাগুর সিএনজি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার শাকতলা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি স্থানীয় ‘সৈনিক হোটেল’-এর মালিক মিজানুর রহমানের শ্বশুর। স্থানীয় সূত্রে জানা যায়, বাগুর নতুন ব্রিজ সিএনজি স্টেশন সংলগ্ন ‘সৈনিক হোটেল’ এবং হার্ডওয়্যার দোকান ‘মনির এন্টারপ্রাইজ’-এর মধ্যবর্তী ইটের দেয়ালটি হঠাৎ ধসে পড়ে। এ সময় বিকট শব্দে দেয়াল ধসের দৃশ্য দেখে পাশে থাকা আব্দুস সামাদ প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক স্ট্রোক করে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেয়াল ধসের এই ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও দুইজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। পাশের দোকানি জালাল জানান, সকাল ৮টার দিকে দেয়ালটি হঠাৎ ধসে পড়লে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ভয়ে আব্দুস সামাদ স্ট্রোক করে জ্ঞান হারিয়ে ফেলেন। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত

দেয়াল ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু
কুমিল্লার দেবিদ্বারে একটি হোটেলের দেয়াল ধসের ঘটনা দেখে আতঙ্কিত হয়ে মো. আব্দুস সামাদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বাগুর সিএনজি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার শাকতলা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি স্থানীয় ‘সৈনিক হোটেল’-এর মালিক মিজানুর রহমানের শ্বশুর। স্থানীয় সূত্রে জানা যায়, বাগুর নতুন ব্রিজ সিএনজি স্টেশন সংলগ্ন ‘সৈনিক হোটেল’ এবং হার্ডওয়্যার দোকান ‘মনির এন্টারপ্রাইজ’-এর মধ্যবর্তী ইটের দেয়ালটি হঠাৎ ধসে পড়ে। এ সময় বিকট শব্দে দেয়াল ধসের দৃশ্য দেখে পাশে থাকা আব্দুস সামাদ প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক স্ট্রোক করে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেয়াল ধসের এই ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও দুইজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। পাশের দোকানি জালাল জানান, সকাল ৮টার দিকে দেয়ালটি হঠাৎ ধসে পড়লে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ভয়ে আব্দুস সামাদ স্ট্রোক করে জ্ঞান হারিয়ে ফেলেন। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেয়াল ধসে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মৃত্যুর সঠিক কারণ (দেয়াল চাপা নাকি স্ট্রোক) নিশ্চিত হতে তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow