দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফের ফেরি চলাচল শুরু

উত্তাল পদ্মা নদী শান্ত হওয়ায় দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে বিকেল ৫টার দিক থেকে বৈরী আবহাওয়ার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এসময় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, উত্তাল পদ্মা শান্ত হওয়ায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিক থেকে ফেরি চলাচল শুরু করানো হয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ছোট-বড় সাতটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। রুবেলুর রহমান/এসআর/এএসএম

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফের ফেরি চলাচল শুরু

উত্তাল পদ্মা নদী শান্ত হওয়ায় দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বিকেল ৫টার দিক থেকে বৈরী আবহাওয়ার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এসময় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, উত্তাল পদ্মা শান্ত হওয়ায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিক থেকে ফেরি চলাচল শুরু করানো হয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ছোট-বড় সাতটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

রুবেলুর রহমান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow