দ্বিতীয়বার পিছিয়ে পড়েও সমতা ফেরালো ইরান
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আগে গোল করে নিউজিল্যান্ড। একইভাবে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও সমতা ফিরিয়েছে ইরান। ম্যাচটি এখন ২-২ সমতায় চলছে। মঙ্গলবার (১৬ জুন) নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত জোড়া গোল করেছেন এলিজা জাস্ট। ইরানের হয়ে প্রথম গোলটি করেছেন রিয়ান রেজাইয়ান এবং দ্বিতীয়টি মোহাম্মদ মোহেবি। প্রথমার্ধের ৭ মিনিটের পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে গোল করেন নিউজিল্যান্ডের এলিজা জাস্ট। ইরানের হয়ে ৩২ মিনিটে প্রথম গোল করে সমতা ফেরান রিয়ান রেজাইয়ান। পরে দ্বিতীয়ার্ধে আবারও পিছিয়ে পড়লে ৬৪ মিনিটে গোল করে দলকে আরেকবার সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি। ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড দারুণ লড়ছে যুদ্ধবিদ্ধস্ত ইরানের বিপক্ষে। আইএন
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আগে গোল করে নিউজিল্যান্ড। একইভাবে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও সমতা ফিরিয়েছে ইরান। ম্যাচটি এখন ২-২ সমতায় চলছে।
মঙ্গলবার (১৬ জুন) নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত জোড়া গোল করেছেন এলিজা জাস্ট। ইরানের হয়ে প্রথম গোলটি করেছেন রিয়ান রেজাইয়ান এবং দ্বিতীয়টি মোহাম্মদ মোহেবি।
প্রথমার্ধের ৭ মিনিটের পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে গোল করেন নিউজিল্যান্ডের এলিজা জাস্ট।
ইরানের হয়ে ৩২ মিনিটে প্রথম গোল করে সমতা ফেরান রিয়ান রেজাইয়ান। পরে দ্বিতীয়ার্ধে আবারও পিছিয়ে পড়লে ৬৪ মিনিটে গোল করে দলকে আরেকবার সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি।
১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড দারুণ লড়ছে যুদ্ধবিদ্ধস্ত ইরানের বিপক্ষে।
আইএন
What's Your Reaction?