দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আগ্রহ ইসহাক দারের

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার। এক অভিনন্দন বার্তায় তিনি মন্ত্রিসভা গঠন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারেক রহমানের সাফল্য কামনা করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে। ইসহাক দার বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে—এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইসলামাবাদ আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। প্রসঙ্গত, নতুন সরকারের শপথের পর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের কাছ থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেপিআই/এমএমকে

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আগ্রহ ইসহাক দারের

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার।

এক অভিনন্দন বার্তায় তিনি মন্ত্রিসভা গঠন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারেক রহমানের সাফল্য কামনা করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

ইসহাক দার বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে—এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইসলামাবাদ আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

প্রসঙ্গত, নতুন সরকারের শপথের পর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের কাছ থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেপিআই/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow