দ্রুতই টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন। আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সরকার বুধবার, ১১ ফেব্রুয়ারি এবং বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সম্প্রতি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই দুই দিন সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা মোট চার দিনের টানা ছুটি উপভোগ করবেন। এদিকে, নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে শিল্প-কারখানার শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিনের ছুটি পাবেন। তবে এর মধ্যে ১০ ফেব্রুয়ারির সাধারণ ছুটি ভোগ করার পর শ্রমিকদের দিয়ে পরবর্তীতে এক দিন কাজ করাতে পারবেন কারখানা মালিকরা। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুট

দ্রুতই টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন। আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সরকার বুধবার, ১১ ফেব্রুয়ারি এবং বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সম্প্রতি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই দুই দিন সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা মোট চার দিনের টানা ছুটি উপভোগ করবেন।

এদিকে, নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে শিল্প-কারখানার শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিনের ছুটি পাবেন।

তবে এর মধ্যে ১০ ফেব্রুয়ারির সাধারণ ছুটি ভোগ করার পর শ্রমিকদের দিয়ে পরবর্তীতে এক দিন কাজ করাতে পারবেন কারখানা মালিকরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত হয়েছে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলেছে। পাশাপাশি ২০২৬ সালের জন্য ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটিও ঘোষণা করা হয়েছে।

এই তালিকা অনুযায়ী মুসলিম ধর্মাবলম্বীরা পাবেন ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীরা ৯ দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা ৮ দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীরা ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীরা পাবেন ২ দিনের ঐচ্ছিক ছুটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow