দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিসরের কোচ

আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে আবেগঘন বক্তব্য দিয়েছেন মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেন, ফিলিস্তিনের মানুষের দুর্ভোগ কোনো ধর্ম বা জাতিগত বিষয় নয়, এটি মানবতার প্রশ্ন। এক তুর্কি সাংবাদিক জানতে চান, অস্ট্রেলিয়াকে হারানোর পরের মতো এবারও তিনি ফিলিস্তিনের পতাকা উড়াবেন কি না। জবাবে সরাসরি উত্তর না দিয়ে মানবিক আবেদন জানান হোসাম হাসান। তিনি বলেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনের মানুষের কষ্ট অনুভব না করে, তাহলে সে প্রকৃত অর্থে মানুষ নয়। সে আরব, ইউরোপীয় বা অন্য যে দেশেরই হোক না কেন, এতে কিছু আসে যায় না। হাসান বলেন, বিশ্বের অনেক মানুষ পশু নির্যাতনের বিরুদ্ধেও সোচ্চার হন। অথচ প্রতিদিন শিশু ও নারীদের ওপর হামলা চলছে, মানুষ খাদ্য, পানি ও আশ্রয়হীন অবস্থায় জীবন কাটাচ্ছে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, ‘আমরা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আরামে বসবাস করছি। কিন্তু অন্য একটি জনগোষ্ঠী রাস্তায়, খাবার-পানি ও মাথা গোঁজার ঠাঁই ছাড়া দিন কাটাচ্ছে। তাদের কষ্ট যদি আমরা অনুভব করতে না পারি, তাহলে আমাদের মানবতাই হারিয়ে গেছে।’ মিসরের এই কোচ

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিসরের কোচ
আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে আবেগঘন বক্তব্য দিয়েছেন মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেন, ফিলিস্তিনের মানুষের দুর্ভোগ কোনো ধর্ম বা জাতিগত বিষয় নয়, এটি মানবতার প্রশ্ন। এক তুর্কি সাংবাদিক জানতে চান, অস্ট্রেলিয়াকে হারানোর পরের মতো এবারও তিনি ফিলিস্তিনের পতাকা উড়াবেন কি না। জবাবে সরাসরি উত্তর না দিয়ে মানবিক আবেদন জানান হোসাম হাসান। তিনি বলেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনের মানুষের কষ্ট অনুভব না করে, তাহলে সে প্রকৃত অর্থে মানুষ নয়। সে আরব, ইউরোপীয় বা অন্য যে দেশেরই হোক না কেন, এতে কিছু আসে যায় না। হাসান বলেন, বিশ্বের অনেক মানুষ পশু নির্যাতনের বিরুদ্ধেও সোচ্চার হন। অথচ প্রতিদিন শিশু ও নারীদের ওপর হামলা চলছে, মানুষ খাদ্য, পানি ও আশ্রয়হীন অবস্থায় জীবন কাটাচ্ছে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, ‘আমরা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আরামে বসবাস করছি। কিন্তু অন্য একটি জনগোষ্ঠী রাস্তায়, খাবার-পানি ও মাথা গোঁজার ঠাঁই ছাড়া দিন কাটাচ্ছে। তাদের কষ্ট যদি আমরা অনুভব করতে না পারি, তাহলে আমাদের মানবতাই হারিয়ে গেছে।’ মিসরের এই কোচ বলেন, আমি একজন আরব বা মিসরীয় হওয়ার আগে একজন মানুষ। এই বিষয়টি ধর্ম বা জাতীয়তার নয়, এটি মানবতার বিষয়। শেষে ফুটবলকে মানবতার বার্তা পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ফুটবলের মাধ্যমে আমরা বিশ্বের কাছে একটি বার্তা দিতে চাই—দয়া করে ফিলিস্তিনের মানুষকে বাঁচতে দিন। তাদের বাঁচতে দিন।’ সূত্র: ইলমফিড  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow