ধর্ষকের আবার কিসের উকিল: রামিসা হত্যায় ফুঁসছেন তারকারা

কাঁদছে গোটা দেশ। রাজধানীর পল্লবীতে ছোট্ট ফুটফুটে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় পুরো দেশের বিবেক নাড়া দিয়ে গেছে। যে বয়সে স্কুলে যাওয়ার কথা বন্ধুদের সঙ্গে খুনসুটি করার কথা সেই শিশুটিই আজ শুধুই একটি নির্মম হত্যাকাণ্ডের নাম। এই জঘন্য ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও। রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই এখন একটাই দাবি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গত পয়লা জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত দেশে ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৪ শিশু। বিশেষজ্ঞরা মনে করেন এমন ঘটনার পেছনে দীর্ঘদিনের সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতি দায়ী। রামিসার মর্মান্তিক মৃত্যুতে বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তারকারা। এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তিনি বলেন ‘একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না এই বেদনা আমাদের সবার। এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই

ধর্ষকের আবার কিসের উকিল: রামিসা হত্যায় ফুঁসছেন তারকারা
কাঁদছে গোটা দেশ। রাজধানীর পল্লবীতে ছোট্ট ফুটফুটে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় পুরো দেশের বিবেক নাড়া দিয়ে গেছে। যে বয়সে স্কুলে যাওয়ার কথা বন্ধুদের সঙ্গে খুনসুটি করার কথা সেই শিশুটিই আজ শুধুই একটি নির্মম হত্যাকাণ্ডের নাম। এই জঘন্য ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও। রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই এখন একটাই দাবি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গত পয়লা জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত দেশে ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৪ শিশু। বিশেষজ্ঞরা মনে করেন এমন ঘটনার পেছনে দীর্ঘদিনের সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতি দায়ী। রামিসার মর্মান্তিক মৃত্যুতে বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তারকারা। এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তিনি বলেন ‘একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না এই বেদনা আমাদের সবার। এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়।’ অভিনেত্রী তমা মির্জা ক্ষোভ প্রকাশ করে বলেন ‘ধর্ষকের বিচার হবে ধর্ষণের শিকার যে তার জানাজার আগে। এমন বিচার হবে যে এসব নিকৃষ্ট অসুস্থ মস্তিষ্কের অপরাধীরা অপরাধ করার চিন্তা স্বপ্নেও ভাবতে পারবে না। কিসের তদন্ত কিসের ব্যাখ্যা ধর্ষকের আবার কিসের উকিল।’ একই সুরে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ বলেন ‘অন্তত একজনকে জনসম্মুখে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখিয়ে দিন যে এই দেশে আইন আছে।’ ছোট পর্দার অভিনেতা এরফান সাজ্জাদ বলেন ‘শুধু গ্রেফতার করে সান্ত্বনা দিবেন আর বিচারের কোনো নাম নাই এই সার্কাস আর কতদিন।’ অভিনেতা রওনক হাসান প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তিন দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে বলেন ‘ধর্ষণের বিচারের আইনগুলো পরিবর্তন না করলে মানুষ তো আইন নিজের হাতে তুলে নিবে। ধর্ষকের ফাঁসি হবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে।’ অভিনেতা মিশু সাব্বিরও ক্ষোভ প্রকাশ করে বলেন ‘কোনো কিছুর মব জাস্টিস গ্রহণযোগ্য নয় তবে ধর্ষকের ক্ষেত্রে মব জাস্টিস অত্যাবশ্যকীয় কারণ বাংলাদেশে এর কোনো জাস্টিস নাই।’ রামিসার ঘটনায় নিজের শৈশবের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। তিনি বলেন ‘যখনই কোনো শিশুর অ্যাবিউজ কিংবা রেপের খবর দেখি আমি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম। আমি আজও বিশ্বাস করি রেপিস্ট আর অ্যাবিউজারদের কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ তারা শুধু একটা মানুষকে না একটা শিশুর নিরাপত্তাবোধ বিশ্বাস আর শৈশবকে মেরে ফেলে।’ মা হিসেবে এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অনেক তারকা। নায়িকা শবনম বুবলী হতাশা ব্যক্ত করে বলেন ‘প্রতিনিয়ত এসব দেখে ট্রমাটাইজড লাগে। সোশ্যাল মিডিয়া আনসোশ্যাল লাগে দেখতেই ইচ্ছা করে না। এক কাঁদে সন্তান হারিয়ে আরেক কাঁদে বিচারের আশায়।’ চিত্রনায়িকা অপু বিশ্বাস লেখেন ‘রামিসার মর্মান্তিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছি না। একজন মা হিসেবে আমার বুক ফেটে যাচ্ছে।’ নির্মাতা চয়নিকা চৌধুরী শোকাহত হয়ে লেখেন ‘রামিসা মা আমাদের ক্ষমা করে দিও। ছোটবেলায় মা শিখিয়েছিলেন অপরিচিত কারও সঙ্গে কথা না বলতে দরজা না খুলতে আজ বুঝি কেন।’ অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা উদ্বেগ প্রকাশ করে বলেন ‘সভ্য সমাজ বলতে কি আর কিছু আছে কোথায় এর শেষ হবে এতো অসহায় লাগে।’ অভিনেত্রী তাসনুভা তিশা বলেন ‘আমিও রামিসার মা আমারও দুটি সন্তান রয়েছে আমি তাদের স্কুলে পাঠাতেও ভয় পাই।’ আজ রামিসা শুধু একটি নাম নয়। রামিসা এ দেশের প্রতিটি বাবা মায়ের সন্তান প্রতিটি শিশুর মুখ প্রতিটি আতঙ্কিত পরিবারের কান্না। সবাই এখন একটাই বিচারের আশায় প্রহর গুনছেন যেন আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow