ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলাটি করেন। অভিযুক্ত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে এবং ইউনিয়ন যুবদলের নেতা। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন প্রবাসী। এ সুযোগে আল-আমিন বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় অভিযুক্ত তার বাড়ির টিনের চালে ইট-পাটকেল ছুড়তেন। এবপর্যায়ে অতিষ্ঠ হয়ে ৯ মাস আগে গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। গত রমজানে তিনি আবার শ্বশুরবাড়িতে যান। এরপর আবারও তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন আল-আমিন। বৃহস্পতিবার (২৮ মে) দিনগত রাতে ওই গৃহবধূ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তিনি তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে অথবা মামলা করলে ভিকটিমের একমাত্র ছেলেকে হত্যার হুমকিও দেন অভিযুক্ত। ভুক্তভোগী গৃহবধূর ভাই বলেন, আমরা অপরাধীর বিচার চাই। অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পা

ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলাটি করেন।

অভিযুক্ত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে এবং ইউনিয়ন যুবদলের নেতা।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন প্রবাসী। এ সুযোগে আল-আমিন বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় অভিযুক্ত তার বাড়ির টিনের চালে ইট-পাটকেল ছুড়তেন। এবপর্যায়ে অতিষ্ঠ হয়ে ৯ মাস আগে গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান।

গত রমজানে তিনি আবার শ্বশুরবাড়িতে যান। এরপর আবারও তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন আল-আমিন। বৃহস্পতিবার (২৮ মে) দিনগত রাতে ওই গৃহবধূ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তিনি তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে অথবা মামলা করলে ভিকটিমের একমাত্র ছেলেকে হত্যার হুমকিও দেন অভিযুক্ত।

ভুক্তভোগী গৃহবধূর ভাই বলেন, আমরা অপরাধীর বিচার চাই। অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পায়।

এ বিষয়ে বক্তব্য জানতে যুবদল নেতা আল-আমিন ছৈয়ালের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ‌‘মামলাটির তদন্ত চলছে। আসামিকে ‍খুব শিগগির গ্রেফতার করা হবে।

কাজল কায়েস/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow