ধর্ষণের পর শিশু হত্যায় এক ভাইয়ের মৃত্যুদণ্ড, দুই ভাই খালাস

সিলেটের শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন। রায়ে আসামি জাকির হোসেনের দুই ভাই জয়নাল অবেদিন ও আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে। সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বদরুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় জাকির হোসেনের দুই ভাইয়ের সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। আরও পড়ুন মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক   মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৭ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী জাকির হোসেন সিগারেট আনতে পাঠানোর অজুহাতে চার বছরের শিশু ফাহিমাকে ঘরে আটকে ধর্ষণ করেন। এসময় শিশুটি অজ্ঞান হয়ে পড়লে গলা টিপে হত্যা করা হয়। ধরা পড়ার ভয়ে মরদেহ সুটকেসে করে দুদিন নিজ ঘরে লুকিয়ে রাখেন। পরে বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেন জাকির হোসেন। এ ঘটনায় ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা করা হয়। আরও পড়ুন

ধর্ষণের পর শিশু হত্যায় এক ভাইয়ের মৃত্যুদণ্ড, দুই ভাই খালাস

সিলেটের শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামি জাকির হোসেনের দুই ভাই জয়নাল অবেদিন ও আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বদরুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় জাকির হোসেনের দুই ভাইয়ের সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৭ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী জাকির হোসেন সিগারেট আনতে পাঠানোর অজুহাতে চার বছরের শিশু ফাহিমাকে ঘরে আটকে ধর্ষণ করেন। এসময় শিশুটি অজ্ঞান হয়ে পড়লে গলা টিপে হত্যা করা হয়। ধরা পড়ার ভয়ে মরদেহ সুটকেসে করে দুদিন নিজ ঘরে লুকিয়ে রাখেন। পরে বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেন জাকির হোসেন। এ ঘটনায় ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা করা হয়।

 

গ্রেফতারের পর জাকির হোসেন পুলিশের কাছে অপরাধ স্বীকার করেন। ঘটনার ৩৩ দিন পর জাকির ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ১ জুলাই থেকে মামলার বিচারকাজ শুরু হয়। প্রায় এক মাসের বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো।

আহমেদ জামিল/এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow