ধাওয়া দিয়ে যুবককে গুলি

চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত নামে এক যুবককে গুলি করেছে অস্ত্রধারীরা। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরাফাত (২৬) পাশের বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। হাসপাতাল সূত্র জানিয়েছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার মুখে গুলি লেগেছে। আঘাত গুরুতর নয়। এটি রাবার বুলেট বা ছররা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া দেয়। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাকে ধরে গুলি করে পালিয়ে যায় তারা। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, আরাফাতকে গুলি করে কয়েকজন পালিয়ে গেছে। স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। গুলিবিদ্ধ একজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে

ধাওয়া দিয়ে যুবককে গুলি

চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত নামে এক যুবককে গুলি করেছে অস্ত্রধারীরা। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আরাফাত (২৬) পাশের বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার মুখে গুলি লেগেছে। আঘাত গুরুতর নয়। এটি রাবার বুলেট বা ছররা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া দেয়। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাকে ধরে গুলি করে পালিয়ে যায় তারা। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, আরাফাতকে গুলি করে কয়েকজন পালিয়ে গেছে। স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। গুলিবিদ্ধ একজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow