ধানমন্ডিতে ওয়ালটনের শোরুমে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ওয়ালটনের শোরুমে অগ্নিকাণ্ড ঘটছে। ২৭ নম্বরে পাঁচতলা একটি ভবনের নিচে ওই শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বুধবার (১০ জুন) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। রাকিবুল হাসান বলেন, একটি ভবনের নিচতলায় ওয়ালটন শোরুমে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে। এরপর ৬টা ১০ মিনিটে সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানান তিনি। কেআর/একিউএফ
রাজধানীর ধানমন্ডিতে ওয়ালটনের শোরুমে অগ্নিকাণ্ড ঘটছে। ২৭ নম্বরে পাঁচতলা একটি ভবনের নিচে ওই শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
রাকিবুল হাসান বলেন, একটি ভবনের নিচতলায় ওয়ালটন শোরুমে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে।
তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে। এরপর ৬টা ১০ মিনিটে সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানান তিনি।
কেআর/একিউএফ
What's Your Reaction?