ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোডের ২৭ এর ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট কাজ করছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন। তিনি জানান, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। ভবনে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয় এখনো কিছু জানা যায় নি।

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোডের ২৭ এর ওই ভবনে আগুন লাগে।

খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট কাজ করছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন।

তিনি জানান, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

ভবনে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয় এখনো কিছু জানা যায় নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow