ধানমন্ডিতে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের দুইকর্মী আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। তারা হলেন- মো. মনির হোসেন (৩৬) ও মো. জসিম উদ্দীন (৪০)। রোববার (৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার (৭ মার্চ) ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে ধানমন্ডি থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ৩২ নম্বরে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি জাতীয় পতাকা ও মাথায় বাঁধার ১০টি হেডব্যান্ড জব্দ করা হয়। তালেবুর বলেন, তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। তারা ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের উদ্দেশে একত্রিত হয়েছিলো বলে জানা যায়। তাদের মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে প্রচারমূলক একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা। কেআর/এমআরএম

ধানমন্ডিতে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের দুইকর্মী আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। তারা হলেন- মো. মনির হোসেন (৩৬) ও মো. জসিম উদ্দীন (৪০)।

রোববার (৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার (৭ মার্চ) ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে ধানমন্ডি থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ৩২ নম্বরে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করে।

এ সময় তাদের হেফাজত থেকে একটি জাতীয় পতাকা ও মাথায় বাঁধার ১০টি হেডব্যান্ড জব্দ করা হয়।

তালেবুর বলেন, তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। তারা ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের উদ্দেশে একত্রিত হয়েছিলো বলে জানা যায়। তাদের মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে প্রচারমূলক একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

কেআর/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow