ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার সেই দুই নারী কারাগারে
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হওয়া দুই নারীকে ৬ মাস আগের সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই নারী হলেন—সুমা বড়াল ওরফে ডলি এবং জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত। রোববার (১৬ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার। আদালত সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ওই দুই নারীকে গ্রেফতার করে পুলিশ। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা আবু সোলায়মান সুমন তাদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় সুমা বড়ালের পক্ষে আইনজীবী লিটন মিয়া এবং জান্নাতুল ফেরদৌসের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার নথি অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি ভোরে পুলিশ গোপন তথ্য পায় যে, কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়া
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হওয়া দুই নারীকে ৬ মাস আগের সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই নারী হলেন—সুমা বড়াল ওরফে ডলি এবং জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত।
রোববার (১৬ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার।
আদালত সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ওই দুই নারীকে গ্রেফতার করে পুলিশ। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা আবু সোলায়মান সুমন তাদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।
এ সময় সুমা বড়ালের পক্ষে আইনজীবী লিটন মিয়া এবং জান্নাতুল ফেরদৌসের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি ভোরে পুলিশ গোপন তথ্য পায় যে, কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ২০-২৫ নেতাকর্মী ধানমন্ডির ৩ নম্বর সড়কে জড়ো হচ্ছেন। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল এবং সরকারবিরোধী কর্মসূচি পালনের প্রস্তুতি চলছিল বলে মামলায় অভিযোগ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ভোর সোয়া ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও অপপ্রচারের উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগ এনে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
সেই মামলাতেই শনিবার ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে গ্রেফতার হওয়া সুমা বড়াল ও জান্নাতুল ফেরদৌসকে গ্রেফতার দেখিয়ে রোববার কারাগারে পাঠানো হলো।
এমডিএএ/জেএইচ
What's Your Reaction?