ধানমন্ডির যেসব এলাকায় মঙ্গলবার গ্যাস থাকবে না

ঢাকার ধানমন্ডির ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়সহ আশপাশের কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময়ে ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঁঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এনএস/এমকেআর

ধানমন্ডির যেসব এলাকায় মঙ্গলবার গ্যাস থাকবে না

ঢাকার ধানমন্ডির ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়সহ আশপাশের কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময়ে ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঁঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow