ধানের শীষকে হারিয়ে বিজয়ী জামায়াত প্রার্থী শাহজাহান

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলেও মূল লড়াই সীমাবদ্ধ ছিল জামায়াত ও বিএনপি প্রার্থীর মধ্যে। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নাজমুল মোস্তফা আমিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ছিলেন শরীফুল ইসলাম চৌধুরী। সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সবকটি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, শাহজাহান চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০,৯৮১ ভোট, নাজমুল মোস্তফা আমিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৮,৮৭৮ ভোট, শরীফুল ইসলাম চৌধুরী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১,৮২৬ ভোট। জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী ৩২,১০৩ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করেছেন। সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয় নিশ্চিত হওয়ার পর শাহজাহান চৌধুরীর সমর্থকরা এলাকায় আনন্দ মিছিল বের করেন। নবনির্বাচিত এই সংসদ

ধানের শীষকে হারিয়ে বিজয়ী জামায়াত প্রার্থী শাহজাহান

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলেও মূল লড়াই সীমাবদ্ধ ছিল জামায়াত ও বিএনপি প্রার্থীর মধ্যে। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নাজমুল মোস্তফা আমিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ছিলেন শরীফুল ইসলাম চৌধুরী।

সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সবকটি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, শাহজাহান চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০,৯৮১ ভোট, নাজমুল মোস্তফা আমিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৮,৮৭৮ ভোট, শরীফুল ইসলাম চৌধুরী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১,৮২৬ ভোট।

জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী ৩২,১০৩ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করেছেন। সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজয় নিশ্চিত হওয়ার পর শাহজাহান চৌধুরীর সমর্থকরা এলাকায় আনন্দ মিছিল বের করেন। নবনির্বাচিত এই সংসদ সদস্য তার প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow