ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আতঙ্কিত : রফিকুল ইসলাম
বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ধানের শীষের পক্ষে সারাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে একটি দল আতঙ্কিত হয়ে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই বহিঃপ্রকাশ নোয়াখালীতে জাল ভোট দেওয়ার সিল ও ব্যালট উদ্ধারের ঘটনা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ডা. রফিকুল ইসলাম বলেন, নোয়াখালীতে যে জাল ভোটের সিল ও ব্যালট উদ্ধার হয়েছে, তা একটি দলের পরিকল্পিত ষড়যন্ত্রের স্পষ্ট লক্ষণ। বিষয়টি আমাদের গভীরভাবে শঙ্কিত করছে। আমরা চাই, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের সব দায়িত্বশীল ব্যক্তি যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন।
তিনি আরও বলেন, ১৭ বছর পর মানুষ যে ভোটাধিকার ফিরে পেয়েছে, তা কোনোভাবেই যেন ষড়যন্ত্রের মাধ্যমে ভূলুণ্ঠিত না হয়। বিএনপি কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।
গণসংযোগে তিনি বলেন, সারাদেশে ধানের শীষের যে ছোঁয়া লেগেছে, তার প্রভাব শরীয়তপুরেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই গণজোয়ারেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হব
বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ধানের শীষের পক্ষে সারাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে একটি দল আতঙ্কিত হয়ে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই বহিঃপ্রকাশ নোয়াখালীতে জাল ভোট দেওয়ার সিল ও ব্যালট উদ্ধারের ঘটনা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ডা. রফিকুল ইসলাম বলেন, নোয়াখালীতে যে জাল ভোটের সিল ও ব্যালট উদ্ধার হয়েছে, তা একটি দলের পরিকল্পিত ষড়যন্ত্রের স্পষ্ট লক্ষণ। বিষয়টি আমাদের গভীরভাবে শঙ্কিত করছে। আমরা চাই, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের সব দায়িত্বশীল ব্যক্তি যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন।
তিনি আরও বলেন, ১৭ বছর পর মানুষ যে ভোটাধিকার ফিরে পেয়েছে, তা কোনোভাবেই যেন ষড়যন্ত্রের মাধ্যমে ভূলুণ্ঠিত না হয়। বিএনপি কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।
গণসংযোগে তিনি বলেন, সারাদেশে ধানের শীষের যে ছোঁয়া লেগেছে, তার প্রভাব শরীয়তপুরেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই গণজোয়ারেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন এবং দেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন এবং ধানের শীষের পক্ষে ভোটারদের সমর্থন চান।