ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোতালেব মিয়া নামের এক বিকাশ ব্যবসায়ীকে হত্যায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি জাকির হোসেন। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত ১৬৪ ধারায় তার জবানবন্দি নেন। একই আদালতে মোতালেব মিয়ার মরদেহ সড়কের পাশে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার ইজিবাইক গ্যারেজ মহাজন সোহেল ও ইজিবাইক চালক ফারুক মিয়ার দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মোতালেব হত্যায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মোতালেব (৬৫) লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শিবপুর এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে। তিনি সপরিবারে ফতুল্লার মাসদাইর কবরস্থান এলাকায় ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ছয়তলায় বসবাস করতেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, অনেকদিন আগে মোতালেব মিয়ার কাছে দুই হাজার টাকা ধার নেন জাকির হোসেন। সেই টাকা দেওয়ার কথা বলে বাসায় ডেকে নেন জাকির হোসেন। এরপর বাসায় আটকিয়ে মোতালেব মিয়ার কাছে আরও ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মোতালেব মিয়াকে এলোপাথাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে তা
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোতালেব মিয়া নামের এক বিকাশ ব্যবসায়ীকে হত্যায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি জাকির হোসেন।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত ১৬৪ ধারায় তার জবানবন্দি নেন।
একই আদালতে মোতালেব মিয়ার মরদেহ সড়কের পাশে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার ইজিবাইক গ্যারেজ মহাজন সোহেল ও ইজিবাইক চালক ফারুক মিয়ার দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মোতালেব হত্যায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মোতালেব (৬৫) লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শিবপুর এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে। তিনি সপরিবারে ফতুল্লার মাসদাইর কবরস্থান এলাকায় ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ছয়তলায় বসবাস করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, অনেকদিন আগে মোতালেব মিয়ার কাছে দুই হাজার টাকা ধার নেন জাকির হোসেন। সেই টাকা দেওয়ার কথা বলে বাসায় ডেকে নেন জাকির হোসেন। এরপর বাসায় আটকিয়ে মোতালেব মিয়ার কাছে আরও ২০ হাজার টাকা দাবি করা হয়।
টাকা দিতে অস্বীকৃতি জানালে মোতালেব মিয়াকে এলোপাথাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে তার বিকাশের পিনকোড নিয়ে ৬৮ হাজার টাকা জাকির তার মোবাইলে ট্রান্সফার করেন। ততক্ষণে মোতালেব মিয়ার মৃত্যু হয়। তারপর রাতেই দুজনের সহযোগিতায় মরদেহ তোশকে পেঁচিয়ে ইজিবাইকে করে নিয়ে সড়কের পাশে ফেলে দেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মেয়ে সুমনা আক্তার মিম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মোবাশ্বির শ্রাবণ/এসআর
What's Your Reaction?