ধুঁকতে থাকা সাইফ বাদ, অস্ট্রেলিয়া একাদশেও আছে পরিবর্তন
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সামনে আজ প্রথমবার সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। ব্যাট হাতে রান খরায় ভোগা সাইফ হাসান বাদ পড়েছেন একাদশ থেকে। একাদশে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। অন্যদিকে প্রথম ম্যাচে অভিষেক হওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার লিয়াম স্কট বাদ পড়েছেন। ওয়ানডে ক্যারিয়ারে এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ওপেন করেছেন সাইফ। একটিতে তিনি করেছিলেন ৮০ রান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে সৌম্য সরকার করেছিলেন ৮৬। শুরুর জুটিতে রান এসেছিল ১৭৬। আরেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাইফ করেছিলেন ৩৬। তানজিদ হাসানের ব্যাটে সেদিন এসেছিল শতরান। দল পেয়েছিল ১০৭ রানের জুটি। ওয়ানডে অভিষেকের পর সব ম্যাচেই ওপেনিংয়ে নেমেছেন সাইফ। ১৩ ম্যাচে তার ব্যাটে এসেছে মাত্র ২ ফিফটি। সবশেষ ১০ ম্যাচের ৮টিতেই প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন ড্রেসিংরুমে। এর ৫টিতে ড্রেসিং রুমে ফেরেন ইনিংসের প্রথম ৫ ওভারের মধ্যে। ফলে সাইফের বাদ পড়তেই হতো। সেটাই হয়েছে। বাকি সব একই আছে, আজও একাদশের বাইরেই আছেন রিশাদ হোসেন। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ল
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সামনে আজ প্রথমবার সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। ব্যাট হাতে রান খরায় ভোগা সাইফ হাসান বাদ পড়েছেন একাদশ থেকে। একাদশে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। অন্যদিকে প্রথম ম্যাচে অভিষেক হওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার লিয়াম স্কট বাদ পড়েছেন।
ওয়ানডে ক্যারিয়ারে এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ওপেন করেছেন সাইফ। একটিতে তিনি করেছিলেন ৮০ রান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে সৌম্য সরকার করেছিলেন ৮৬। শুরুর জুটিতে রান এসেছিল ১৭৬। আরেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাইফ করেছিলেন ৩৬। তানজিদ হাসানের ব্যাটে সেদিন এসেছিল শতরান। দল পেয়েছিল ১০৭ রানের জুটি।
ওয়ানডে অভিষেকের পর সব ম্যাচেই ওপেনিংয়ে নেমেছেন সাইফ। ১৩ ম্যাচে তার ব্যাটে এসেছে মাত্র ২ ফিফটি। সবশেষ ১০ ম্যাচের ৮টিতেই প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন ড্রেসিংরুমে। এর ৫টিতে ড্রেসিং রুমে ফেরেন ইনিংসের প্রথম ৫ ওভারের মধ্যে। ফলে সাইফের বাদ পড়তেই হতো। সেটাই হয়েছে। বাকি সব একই আছে, আজও একাদশের বাইরেই আছেন রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ
ম্যাট শর্ট, কুপার কনলি, জশ ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাথিউ রেনশ, রিলে মেরেডিথ, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।
এসকেডি/আইএন
What's Your Reaction?