ধুনটে ইউপি কার্যালয়ের তালা ভেঙে ল্যাপটপ চুরি
বগুড়ার ধুনট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। ইউপি কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে দুটি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার পরিষদের কার্যক্রম শেষে প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে তালা দিয়ে রাখেন। পরিষদের বিধি অনুযায়ী, মঙ্গলবার রাতে রতন কুমার ও নিরাঞ্জন কুমার নামের গ্রামপুলিশ সদস্যরা পাহারার দায়িত্বে ছিলেন। কিন্ত ওই দুই গ্রামপুলিশ সদস্য রাতে পরিষদের কার্যালয়ে পাহারায় ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে দুটি ল্যাপটপ নিয়ে যায়। বুধবার (১১ মার্চ) ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুই গ্রামপুলিশ সদস্যের দায়িত্বহীনতার কারণে পরিষদের কার্যালয়ে চুরি হয়েছে। এ কারণে তাদের শোকজ করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে। ধুনট থানার ভারপ
বগুড়ার ধুনট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।
ইউপি কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে দুটি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার পরিষদের কার্যক্রম শেষে প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে তালা দিয়ে রাখেন। পরিষদের বিধি অনুযায়ী, মঙ্গলবার রাতে রতন কুমার ও নিরাঞ্জন কুমার নামের গ্রামপুলিশ সদস্যরা পাহারার দায়িত্বে ছিলেন। কিন্ত ওই দুই গ্রামপুলিশ সদস্য রাতে পরিষদের কার্যালয়ে পাহারায় ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে দুটি ল্যাপটপ নিয়ে যায়।
বুধবার (১১ মার্চ) ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুই গ্রামপুলিশ সদস্যের দায়িত্বহীনতার কারণে পরিষদের কার্যালয়ে চুরি হয়েছে। এ কারণে তাদের শোকজ করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআর/জেআইএম
What's Your Reaction?