নওগাঁয় একযোগে ৭৮ জন নতুন চিকিৎসকের যোগদান

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৭৮ জন চিকিৎসক যোগদান করেছেন। এতে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসক সংকট, মানবৃদ্ধি ও তৃনমূলে বসবাসকারী মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, ২৭তম বিসিএস-এর হাইকোর্টের আপিল বিভাগের এক আদেশে সারাদেশে ভুতাপেক্ষভাবে পদায়ন করা চিকিৎসকদের মধ্য থেকে নওগাঁয় এই নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুজন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসককে পদায়ন করা হয়েছে। তারা হলেন— চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুল আলম এবং ক্যানসার বিশেষজ্ঞ ডা. বরুণ কুমার দাস। এখন থেকে তারা হাসপাতালের বহির্বিভাগে নিয়মিত রোগী দেখবেন এবং উন্নত পরামর্শ প্রদান করবেন। তিনি আরও জানান, ডেন্টাল সার্জনসহ সদ্য যোগদানকৃত ৭৬ জন নতুন চিকিৎসককে জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে। আরমান হোসেন রুমন/কেএইচকে/এমএস

নওগাঁয় একযোগে ৭৮ জন নতুন চিকিৎসকের যোগদান

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৭৮ জন চিকিৎসক যোগদান করেছেন। এতে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসক সংকট, মানবৃদ্ধি ও তৃনমূলে বসবাসকারী মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, ২৭তম বিসিএস-এর হাইকোর্টের আপিল বিভাগের এক আদেশে সারাদেশে ভুতাপেক্ষভাবে পদায়ন করা চিকিৎসকদের মধ্য থেকে নওগাঁয় এই নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুজন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসককে পদায়ন করা হয়েছে। তারা হলেন— চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুল আলম এবং ক্যানসার বিশেষজ্ঞ ডা. বরুণ কুমার দাস। এখন থেকে তারা হাসপাতালের বহির্বিভাগে নিয়মিত রোগী দেখবেন এবং উন্নত পরামর্শ প্রদান করবেন।

তিনি আরও জানান, ডেন্টাল সার্জনসহ সদ্য যোগদানকৃত ৭৬ জন নতুন চিকিৎসককে জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।

আরমান হোসেন রুমন/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow