নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। রোববার (২৪ মে) রাতে মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। অপরদিকে, ওইদিন রাত ২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় ড্রামট্রাকচাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এর আগে, রোববার রাত ৮টার দিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড় নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরও ২যুবক। এদিকে দুর্ঘটনার পর রাস্তায় পড়ে থাকা আহত যুবকদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন জেলা ছাত্রদলের সদস্য-সচিব তাজুল ইসলাম তাজ। হাসপাতালে পাঠানোর পর আলী জাকের (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত আলী জাকের বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামূল হকের ছেলে। আর আহতদের নাম পরিচায় জানা যায়নি। তবে তারা তিনজনই রাজশাহীতে পড়াশোনা করতেন বলে জানা গেছে। নিহত অপর দুইজন হলেন, জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দ
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।
রোববার (২৪ মে) রাতে মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
অপরদিকে, ওইদিন রাত ২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় ড্রামট্রাকচাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন।
এর আগে, রোববার রাত ৮টার দিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড় নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরও ২যুবক।
এদিকে দুর্ঘটনার পর রাস্তায় পড়ে থাকা আহত যুবকদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন জেলা ছাত্রদলের সদস্য-সচিব তাজুল ইসলাম তাজ। হাসপাতালে পাঠানোর পর আলী জাকের (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়।
নিহত আলী জাকের বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামূল হকের ছেলে। আর আহতদের নাম পরিচায় জানা যায়নি। তবে তারা তিনজনই রাজশাহীতে পড়াশোনা করতেন বলে জানা গেছে।
নিহত অপর দুইজন হলেন, জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।
নিয়ামতপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, অটোরিকশাটি নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটি চাপে দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত আলী জাকেরসহ আরও দুইজন মোটরসাইকেল নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিলেন। এসময় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। এসময় সাংগঠনিক সফরে যাওয়ার সময় ছাত্রদল নেতা তাজুল ইসলাম তাজ তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক আলী জাকেরকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি করানো হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনার পর ড্রাম ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে দিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করে। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, রোববার সাংগঠনিক কাজে বলিহার ইউনিয়নে যাচ্ছিলাম। পথে দেখি জনতার ভিড়। সেখানে আহত অবস্থায় পড়ে আছে তিন যুবক। তাদের পাশে ভাঙা অবস্থায় পড়ে আছে মোটরসাইকেল। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। বিষয়টি দেখে আমি একটা সিএনজি ভাড়া করে আহত তিনজনকেই সদর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। তাদের সঙ্গে আমাদের দলের এক ছেলেকে পাঠিয়ে দিই। এরমধ্যে জানতে পারি একজনের মৃত্যু হয়েছে। আর অপর দুইজনকে ভর্তির সকল ব্যবস্থা করানো হয়েছে।
What's Your Reaction?