নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ও ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হবে ১৮ জুলাই (শনিবার)।  ওই দিন সকাল ১০টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। মঙ্গলবার (৭ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সায়েম বিন সোলায়মান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আইন ও হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। এই দুই বিভাগের শিক্ষা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ফলে নতুন এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পথচলা শুরু হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ও ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হবে ১৮ জুলাই (শনিবার)।  ওই দিন সকাল ১০টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। মঙ্গলবার (৭ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সায়েম বিন সোলায়মান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আইন ও হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। এই দুই বিভাগের শিক্ষা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ফলে নতুন এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পথচলা শুরু হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহম্মেদ, ইউজিসির সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এ ছাড়াও উপস্থিত থাকবেন নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও সুধীজন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাছানাত আলী বলেন, নওগাঁ জেলাবাসীর প্রাণের দাবি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৮ জুলাই। সবকিছু ঠিকঠাক থাকলে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহছানুল হক মিলন ওইদিন সকাল ১০টায় সদর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষাকার্যক্রমের উদ্বোধন করবেন। এতে নওগাঁবাসীর বহুল প্রত্যাশিত স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হবে।  তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। নওগাঁবাসীকে নিয়ে সকল প্রতিকূলতা কাটিয়ে আজ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। এতে আমি খুবই আনন্দিত হয়। সেই সাথে নওগাঁ জেলাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow