নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জাপান। ৫ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ ওঠা এশিয়ার দলটি আগামী ২৯ জুন শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে। ডালাসে শুক্রবার (২৬ জুন) ভোরে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৪৫ মিনিটে উভয় দলই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। জাপানের নেইতো নাকামুরার বাঁকানো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন সুইডিশ গোলরক্ষক ইয়াকুব ভিদেল জেততেরস্ত্রুম। অন্যদিকে সুইডেনের আলেকসান্দার বের্নহার্দসনের দূরপাল্লার শট রুখে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। বিরতির পর ৫৬ মিনিটে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে জাপানকে এগিয়ে দেন দাইজেন মায়েদা। রিতসু দোয়ান ও আয়াসে উয়েদার দ্রুত পাস আদান-প্রদানের পর সহজ সুযোগটি কাজে লাগান সেল্টিক ফরোয়ার্ড। যদিও জাপানের সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ছয় মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে সমতা ফেরান অ্যান্টনি এলাঙ্গা। ম্যাচের শেষ দিকে দুই দলই জয়ের সুযোগ তৈরি করলেও দুই গোলরক্ষকের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে জাপান এবং শেষ ৩২-এ ত

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জাপান। ৫ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ ওঠা এশিয়ার দলটি আগামী ২৯ জুন শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে।

ডালাসে শুক্রবার (২৬ জুন) ভোরে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৪৫ মিনিটে উভয় দলই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। জাপানের নেইতো নাকামুরার বাঁকানো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন সুইডিশ গোলরক্ষক ইয়াকুব ভিদেল জেততেরস্ত্রুম। অন্যদিকে সুইডেনের আলেকসান্দার বের্নহার্দসনের দূরপাল্লার শট রুখে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি।

বিরতির পর ৫৬ মিনিটে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে জাপানকে এগিয়ে দেন দাইজেন মায়েদা। রিতসু দোয়ান ও আয়াসে উয়েদার দ্রুত পাস আদান-প্রদানের পর সহজ সুযোগটি কাজে লাগান সেল্টিক ফরোয়ার্ড।

যদিও জাপানের সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ছয় মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে সমতা ফেরান অ্যান্টনি এলাঙ্গা। ম্যাচের শেষ দিকে দুই দলই জয়ের সুযোগ তৈরি করলেও দুই গোলরক্ষকের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি।

এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে জাপান এবং শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হয়েছে ব্রাজিল। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সুইডেনও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট নিশ্চিত করেছে। তবে পরবর্তী পর্বে তাদের প্রতিপক্ষ জানতে অপেক্ষা করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow