নকলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী ‘দাদা’ গ্রেপ্তার
শেরপুরের নকলায় আট বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক ওরফে ‘রাজ্জাক পাগলা’ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) ভোরে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। ভুক্তভোগী শিশুটির সঙ্গে তার প্রতিবেশী দাদা-নাতনির সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজ্জাক পাগলা ওই শিশুকে কোলে নিয়ে নিজের বসতঘরে যান। এ সময় ঘরে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটির সঙ্গে তিনি পাশবিক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।
পরে শিশুটি হাঁটার সময় অস্বস্তি বোধ করলে পরিবারের সদস্যরা এর কারণ জানতে চান। একপর্যায়ে শিশুটি পরিবারের কাছে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা জানায়। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে শিশুটির নানী নকলা থানায় গিয়ে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর রাতেই প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করে পুলিশ। পরে সোমবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতেই মামলা গ্রহণ করা হয়েছে। ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।’