নগরকান্দায় ৪ কেজি গাঁজাসহ বাপ-ছেলে আটক

ফরিদপুরের নগরকান্দায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৬ এপ্রিল ) উপজেলার দফা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. আবু কাওসার সবুজ। এ সময় তার সঙ্গে সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আটকরা হলেন— কাবুল মাতুব্বর (৫০) ও তার ছেলে সালাউদ্দিন মাতুব্বর (২৪)। তারা উভয়েই দফা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে মোট ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয় ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সৈয়দ মো. আলমগীর হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নগরকান্দায় ৪ কেজি গাঁজাসহ বাপ-ছেলে আটক

ফরিদপুরের নগরকান্দায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৬ এপ্রিল ) উপজেলার দফা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. আবু কাওসার সবুজ। এ সময় তার সঙ্গে সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আটকরা হলেন— কাবুল মাতুব্বর (৫০) ও তার ছেলে সালাউদ্দিন মাতুব্বর (২৪)। তারা উভয়েই দফা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে মোট ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়

ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সৈয়দ মো. আলমগীর হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow