নগর জীবনে স্মার্টফোনে বদলাচ্ছে যোগাযোগের ধরন

দেশের নগরাঞ্চলে স্মার্টফোন ব্যবহার বিস্তারের ফলে মানুষের যোগাযোগের ধরনে দ্রুত ও গভীর পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনকে গবেষণাভিত্তিকভাবে বিশ্লেষণ করা সময়ের দাবি, এমন মতামত তুলে ধরেছেন যোগাযোগ বিশেষজ্ঞ ও শিক্ষকেরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত এক ডক্টরেট (পিএইচডি) পর্যায়ের গবেষণা সেমিনারে বক্তারা বলেন, স্মার্টফোন এখন শুধু যোগাযোগের একটি মাধ্যম নয়; এটি নগর সমাজের আচরণ, সম্পর্কের ধরণ এবং তথ্য গ্রহণের প্রক্রিয়াকেও নতুনভাবে গড়ে তুলছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাব কক্ষে এই সেমিনার হয়। সেমিনারে বিভাগের পিএইচডি গবেষক ও বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলাম তার গবেষণার প্রথম সেমিনার উপস্থাপন করেন। তার গবেষণার শিরোনাম ছিল স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগের ধরন পরিবর্তন: বাংলাদেশের নগর এলাকাভিত্তিক একটি বিশ্লেষণ। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুল আলম। গবেষণাটির তত্ত্বাবধানে রয়েছেন বিভাগের অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুস সালাম। আলোচনায় বক্তারা উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম, তাৎ

নগর জীবনে স্মার্টফোনে বদলাচ্ছে যোগাযোগের ধরন

দেশের নগরাঞ্চলে স্মার্টফোন ব্যবহার বিস্তারের ফলে মানুষের যোগাযোগের ধরনে দ্রুত ও গভীর পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনকে গবেষণাভিত্তিকভাবে বিশ্লেষণ করা সময়ের দাবি, এমন মতামত তুলে ধরেছেন যোগাযোগ বিশেষজ্ঞ ও শিক্ষকেরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত এক ডক্টরেট (পিএইচডি) পর্যায়ের গবেষণা সেমিনারে বক্তারা বলেন, স্মার্টফোন এখন শুধু যোগাযোগের একটি মাধ্যম নয়; এটি নগর সমাজের আচরণ, সম্পর্কের ধরণ এবং তথ্য গ্রহণের প্রক্রিয়াকেও নতুনভাবে গড়ে তুলছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাব কক্ষে এই সেমিনার হয়।

সেমিনারে বিভাগের পিএইচডি গবেষক ও বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলাম তার গবেষণার প্রথম সেমিনার উপস্থাপন করেন। তার গবেষণার শিরোনাম ছিল স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগের ধরন পরিবর্তন: বাংলাদেশের নগর এলাকাভিত্তিক একটি বিশ্লেষণ।

সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুল আলম। গবেষণাটির তত্ত্বাবধানে রয়েছেন বিভাগের অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুস সালাম।

আলোচনায় বক্তারা উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম, তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহারে নগর জীবনে মুখোমুখি যোগাযোগের ধরন যেমন পরিবর্তিত হচ্ছে, তেমনি ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগেও যুক্ত হচ্ছে নতুন মাত্রা। এসব পরিবর্তনের সামাজিক ও সাংস্কৃতিকগত প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।

তারা আরও বলেন, স্মার্টফোননির্ভর যোগাযোগ ব্যবস্থা নগরবাসীর তথ্যপ্রাপ্তির গতি বাড়ালেও এর দীর্ঘমেয়াদি প্রভাব, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আরও বিস্তৃত গবেষণা জরুরি। এতে ভবিষ্যৎ যোগাযোগ কাঠামো ও গণমাধ্যম নীতিনির্ধারণে কার্যকর দিকনির্দেশনা পাওয়া সম্ভব হবে।

সেমিনারে উপস্থিত বিভাগের শিক্ষকরা গবেষণার বিষয়বস্তু, গবেষণা পদ্ধতি ও প্রাসঙ্গিকতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ দেন। আলোচকরা বিশেষভাবে স্মার্টফোন ব্যবহারের ফলে বাংলাদেশের নগরাঞ্চলে যোগাযোগের ধরনে যে পরিবর্তন ঘটছে, তা বিশ্লেষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনার শেষে গবেষক রাইসুল ইসলাম প্রাপ্ত পরামর্শ ও সুপারিশসমূহ গবেষণার পরবর্তী ধাপে অন্তর্ভুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।

এমডিএএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow