নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা
নেত্রকোনা জেলা শাখার আয়োজনে বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নজরুল সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পূর্তি উপলক্ষে সংগঠনের বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বারহাট্টা, মোহনগঞ্জ ও নেত্রকোনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল সঙ্গীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। অনুষ্ঠানের সূচনাপর্বে জাতীয় সঙ্গীত ও নজরুল সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী প্রশিক্ষণ পর্বে নজরুল সঙ্গীতের নানা দিক নিয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। বিকেল ৪টায় অনুষ্ঠিত সমাপনী পর্বে আলোচনা সভার পাশাপাশি পরিবেশিত হয় ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতকণ্ঠে পরিবেশনা। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীত নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সূচনাপর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের
নেত্রকোনা জেলা শাখার আয়োজনে বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নজরুল সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পূর্তি উপলক্ষে সংগঠনের বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বারহাট্টা, মোহনগঞ্জ ও নেত্রকোনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল সঙ্গীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।
অনুষ্ঠানের সূচনাপর্বে জাতীয় সঙ্গীত ও নজরুল সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী প্রশিক্ষণ পর্বে নজরুল সঙ্গীতের নানা দিক নিয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।
বিকেল ৪টায় অনুষ্ঠিত সমাপনী পর্বে আলোচনা সভার পাশাপাশি পরিবেশিত হয় ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতকণ্ঠে পরিবেশনা। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীত নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সূচনাপর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ, আয়োজক পর্ষদ উপকমিটির আহ্বায়ক কাজল কান্তি চৌধুরী, সদস্য সচিব আশীষ সরকার দুলাল, সংস্কৃতিজন অমল সরকার, নজরুল সঙ্গীতশিল্পী মাহমুদুল হাসান, উচ্চাঙ্গ সংগীতশিল্পী রঞ্জন সরকার, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, নারায়ণ কর্মকার, পীযূষ সরকারসহ অনেকে।
সমাপনী পর্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কবি স্বপন কুমার পাল। অতিথি কথনে অংশ নেন সিনিয়র সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল এবং সাংবাদিক আজিজুল হক ফারুক। সঙ্গীত পরিবেশনায় অংশ নেন অসিত ঘোষ, মৌমিতা ধর, ওস্তাদ স্বপন সরকার, অধরা দাশ অথৈ, মিথুন সরকার, অর্পা ও প্রশিক্ষক মাহমুদুল হাসান।
সমাপনী অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নেত্রকোণা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পূরবী কুণ্ডু উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ বছর থেকে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গসংগীত ও আবৃত্তি বিষয়েও কর্মশালা আয়োজন করা হবে। শিগগিরই নেত্রকোণায় আবৃত্তি বিষয়ক কর্মশালাও অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো নজরুল সঙ্গীত কর্মশালার মাধ্যমে এই আয়োজনের সূচনা করা হলো। পরে প্রাচুর্য সরকার প্রত্যয়ের পরিচালনায় ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানটি শতকণ্ঠে পরিবেশিত হয়।
দুই পর্বের অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি পহেলী দে ও আশীষ সরকার দুলাল।
What's Your Reaction?