নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সমাহিত করা হয়। নজরুল বিশ্বাস করতেন, ‌‌‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ যারা নজরুলকে ভালোবেসেছেন, তারাই তার গভীরতা অনুভব করতে পারেন। রোববার (২৪ মে) বিকেলে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ সদস্যদের জন্য করমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি সুবিধা বন্ধ করা হয়েছে। তিনি বিশ্বাস করেন, জনগণের টাকায় বিলাসিতা করা সমীচীন নয়। মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরীফুল আলম, ডা. মো. মাহবুবুর রহমান, ফারাহ শাম্মী, মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং জাকির হোসেন। আলোচক হিসেবে বক্তব্য দেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান, নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা

নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সমাহিত করা হয়। নজরুল বিশ্বাস করতেন, ‌‌‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ যারা নজরুলকে ভালোবেসেছেন, তারাই তার গভীরতা অনুভব করতে পারেন।

রোববার (২৪ মে) বিকেলে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ সদস্যদের জন্য করমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি সুবিধা বন্ধ করা হয়েছে। তিনি বিশ্বাস করেন, জনগণের টাকায় বিলাসিতা করা সমীচীন নয়।

মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরীফুল আলম, ডা. মো. মাহবুবুর রহমান, ফারাহ শাম্মী, মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং জাকির হোসেন।

আলোচক হিসেবে বক্তব্য দেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান, নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল মাওলা এবং গবেষক রাশেদুল আনাম।

হোসাইন সুলভ/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow