নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

বিশ্বকাপ এলেই বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়ে ফুটবল উন্মাদনা। প্রিয় দলকে ভালোবাসার সেই আবেগ কখনো রঙ ছড়ায় বাড়ির ছাদে, কখনো বা গ্রামের অলিগলিতে। আর এবার সেই ভালোবাসা রূপ নিয়েছে বিশাল এক পতাকায়। ঝিনাইদহের শৈলকূপায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে সড়কজুড়ে টানানো হয়েছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা। বুধবার (১০ জুন) সকালে ‎শৈলকূপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তাজুড়ে উড়ছে বিশাল দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। দূর থেকেই নজর কাড়ছে পতাকাটি। স্থানীয়দের দাবি, এটি শুধু শৈলকূপা নয়, পুরো ঝিনাইদহ জেলার মধ্যে সবচেয়ে বড় আর্জেন্টিনার পতাকা। ‎স্থানীয় একদল আর্জেন্টিনা সমর্থক যুবকের উদ্যোগে ৩৮ হাজার টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই পতাকা। বিশ্বকাপকে সামনে রেখে কয়েকদিনের প্রস্তুতি শেষে এটি উত্তোলন করা হয়। ‎সমর্থকরা জানান, একই এলাকায় ব্রাজিল সমর্থকরা ৩০০ হাত দীর্ঘ পতাকা তৈরি করায় নিজেদের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তারা তৈরি করেছেন ১২০০ হাত দীর্ঘ এই পতাকা। তাদের ভাষায়, এটি কোনো প্রতিযোগিতা নয়, বরং প্রিয় দল ও প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্বকাপের উত্ত

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

বিশ্বকাপ এলেই বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়ে ফুটবল উন্মাদনা। প্রিয় দলকে ভালোবাসার সেই আবেগ কখনো রঙ ছড়ায় বাড়ির ছাদে, কখনো বা গ্রামের অলিগলিতে। আর এবার সেই ভালোবাসা রূপ নিয়েছে বিশাল এক পতাকায়। ঝিনাইদহের শৈলকূপায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে সড়কজুড়ে টানানো হয়েছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা।

বুধবার (১০ জুন) সকালে ‎শৈলকূপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তাজুড়ে উড়ছে বিশাল দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। দূর থেকেই নজর কাড়ছে পতাকাটি। স্থানীয়দের দাবি, এটি শুধু শৈলকূপা নয়, পুরো ঝিনাইদহ জেলার মধ্যে সবচেয়ে বড় আর্জেন্টিনার পতাকা।

‎স্থানীয় একদল আর্জেন্টিনা সমর্থক যুবকের উদ্যোগে ৩৮ হাজার টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই পতাকা। বিশ্বকাপকে সামনে রেখে কয়েকদিনের প্রস্তুতি শেষে এটি উত্তোলন করা হয়।

‎সমর্থকরা জানান, একই এলাকায় ব্রাজিল সমর্থকরা ৩০০ হাত দীর্ঘ পতাকা তৈরি করায় নিজেদের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তারা তৈরি করেছেন ১২০০ হাত দীর্ঘ এই পতাকা। তাদের ভাষায়, এটি কোনো প্রতিযোগিতা নয়, বরং প্রিয় দল ও প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

বিশ্বকাপের উত্তাপ এখন আর শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সমর্থকদের হৃদয়ে হৃদয়ে। আর সেই উচ্ছ্বাস, আবেগ ও ভালোবাসারই প্রতীক হয়ে শৈলকূপার আকাশে উড়ছে দীর্ঘ আর্জেন্টিনার পতাকা। প্রিয় দলকে ঘিরে এমন বর্ণিল আয়োজন আবারও প্রমাণ করল বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা আর এক অনন্য উৎসবের নাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow