নজর কাড়লেন নিশো-পূজা

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢালিউডে বইছে উৎসবের আমেজ, আর সেই উন্মাদনার পারদ আরও বাড়িয়ে দিলেন দুই জনপ্রিয় তারকা-আফরান নিশো ও পূজা চেরি। তাদের আসন্ন সিনেমা ‘দম’-এর প্রচারণায় এবার গ্যালারি মাতালেন এই জুটি। রোববার (১৫ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ নির্ধারণী শ্বাসরুদ্ধকর তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে হাজির হয়ে সবাইকে চমকে দেন তারা। মাঠের চার-ছক্কার লড়াইয়ের মাঝেই রূপালি পর্দার এই জুটির উপস্থিতি দর্শকদের মাঝে তৈরি করে এক টানটান উত্তেজনা। স্রেফ প্রচারণা নয়, বরং খেলার উত্তাপ আর সিনেমার রোমাঞ্চ যেন এক সুতোয় গেঁথে দিলেন নিশো-পূজা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মিরপুরের সবুজ গ্যালারিতে সাধারণ ক্রিকেট সমর্থকদের সঙ্গেই খেলা দেখেন নিশো ও পূজা। এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিলও। টেলিভিশনের ক্যামেরায় গ্যালারি থেকে যেমন তাদের উপস্থিতি নজর কাড়ে, তেমনি সামাজিক মাধ্যমে তাদের এই লুক আলোচনায় এসেছে।  তাদের পরনে ছিল সিনেমার প্রচারণা সংশ্লিষ্ট বিশেষ পোশাক। অভিনেতা আফরান নিশোকে কালো শার্ট ও চশমায় দেখ যায়, পূজা চেরি হাজ

নজর কাড়লেন নিশো-পূজা
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢালিউডে বইছে উৎসবের আমেজ, আর সেই উন্মাদনার পারদ আরও বাড়িয়ে দিলেন দুই জনপ্রিয় তারকা-আফরান নিশো ও পূজা চেরি। তাদের আসন্ন সিনেমা ‘দম’-এর প্রচারণায় এবার গ্যালারি মাতালেন এই জুটি। রোববার (১৫ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ নির্ধারণী শ্বাসরুদ্ধকর তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে হাজির হয়ে সবাইকে চমকে দেন তারা। মাঠের চার-ছক্কার লড়াইয়ের মাঝেই রূপালি পর্দার এই জুটির উপস্থিতি দর্শকদের মাঝে তৈরি করে এক টানটান উত্তেজনা। স্রেফ প্রচারণা নয়, বরং খেলার উত্তাপ আর সিনেমার রোমাঞ্চ যেন এক সুতোয় গেঁথে দিলেন নিশো-পূজা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মিরপুরের সবুজ গ্যালারিতে সাধারণ ক্রিকেট সমর্থকদের সঙ্গেই খেলা দেখেন নিশো ও পূজা। এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিলও। টেলিভিশনের ক্যামেরায় গ্যালারি থেকে যেমন তাদের উপস্থিতি নজর কাড়ে, তেমনি সামাজিক মাধ্যমে তাদের এই লুক আলোচনায় এসেছে।  তাদের পরনে ছিল সিনেমার প্রচারণা সংশ্লিষ্ট বিশেষ পোশাক। অভিনেতা আফরান নিশোকে কালো শার্ট ও চশমায় দেখ যায়, পূজা চেরি হাজির হয়েছিলেন মারুনি রঙের ফর্মাল স্যুটে। স্টেডিয়ামে দর্শকদের মাঝে তাদের উপস্থিতি গ্যালারিতে বাড়তি উন্মাদনার সৃষ্টি করে। খেলা দেখার পাশাপাশি ভক্তদের ভালোবাসাতেও সিক্ত হন তারা। পূজা চেরি নিজের ফেসবুক পেজে স্টেডিয়ামে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এক পোস্টে তিনি লেখেন, ‘টিম দমের সঙ্গে এই প্রথম স্টেডিয়ামে সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার অভিজ্ঞতা হলো।’ এছাড়া অন্য একটি পোস্টে অভিনেতা আফরান নিশোর সঙ্গে তোলা স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে শুধু সিনেমার নাম ‘দম’ এবং আগুনের ইমোজি জুড়ে দেন। ছবিগুলোতে তাদের বেশ প্রাণোচ্ছল ও ফুরফুরে মেজাজে দেখা গেছে। উল্লেখ্য, আসন্ন ঈদ উল আযহায় ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরি। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। ইতোমধ্যে প্রকাশ পাওয়া টিজারে পূজার ভিন্নধর্মী লুক দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনার মাঝেই পূজা এখন ব্যস্ত সময় পার করছেন ‘দম’-এর প্রচারণায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow