নতুন ইতিহাস গড়লেন হামজা
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক বিস্ময়ের জন্ম দিলেন রুয়ান্ডার ওপেনার হামজা খান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল বাছাইপর্বের ম্যাচে আইভোরি কোস্টের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন তিনি। রোববার (২৪ মে) আইভোরি কোস্টের বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালিয়ে হামজা মাত্র ৬৫ বলে অপরাজিত ১৬৪ রানের এক মহাকাব্যিক ইনিংস উপহার দিয়েছেন। এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যারন ফিঞ্চের। তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭২ রান করেছিলেন। হামজা টপকে গেলেন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইকে, যিনি ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৬২* রানের ইনিংস খেলেছিলেন। ১৬৪ রানের ইনিংসে ১৫টি ছক্কা মেরেও একটি রেকর্ড গড়েছেন হামজা। হামজা খানের ব্যাটে ভর করে রুয়ান্ডা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে। হামজা ছাড়াও দিদিয়ের এনডিকুবিমানা ৪৫ বলে ৬৯ এবং ইসায়ে নিয়োমুগা
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক বিস্ময়ের জন্ম দিলেন রুয়ান্ডার ওপেনার হামজা খান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল বাছাইপর্বের ম্যাচে আইভোরি কোস্টের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন তিনি।
রোববার (২৪ মে) আইভোরি কোস্টের বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালিয়ে হামজা মাত্র ৬৫ বলে অপরাজিত ১৬৪ রানের এক মহাকাব্যিক ইনিংস উপহার দিয়েছেন।
এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি।
টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যারন ফিঞ্চের। তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭২ রান করেছিলেন। হামজা টপকে গেলেন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইকে, যিনি ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৬২* রানের ইনিংস খেলেছিলেন।
১৬৪ রানের ইনিংসে ১৫টি ছক্কা মেরেও একটি রেকর্ড গড়েছেন হামজা।
হামজা খানের ব্যাটে ভর করে রুয়ান্ডা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে। হামজা ছাড়াও দিদিয়ের এনডিকুবিমানা ৪৫ বলে ৬৯ এবং ইসায়ে নিয়োমুগাবো ১২ বলে অপরাজিত ২৬ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে আইভোরি কোস্টের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ১৫.২ ওভারে মাত্র ১৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। প্রতিপক্ষের ১০ নম্বর ব্যাটার ওয়াটারা উসিফ সর্বোচ্চ ৫ রান করেন।
What's Your Reaction?