নতুন কমিটি পেল শাবিপ্রবির জাতীয় ছাত্রশক্তি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরার এবং সদস্যসচিব ব্যবসায় প্রশাসন বিভাগের রিয়াজ হোসেন। শুক্রবার (১২ জুন) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা রয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলোজি (ডিইবি) বিভাগের মিসবাহুর রহমান জাহিদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব অর্থনীতি বিভাগের মুহাম্মদ রবিউল হোসেন এবং মুখ্য সংগঠক রসায়ন বিভাগের আমিনুল ইসলাম (জীবন)। এসএইচ জাহিদ/এসআর/এএসএম
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি।
এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরার এবং সদস্যসচিব ব্যবসায় প্রশাসন বিভাগের রিয়াজ হোসেন।
শুক্রবার (১২ জুন) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা রয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলোজি (ডিইবি) বিভাগের মিসবাহুর রহমান জাহিদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব অর্থনীতি বিভাগের মুহাম্মদ রবিউল হোসেন এবং মুখ্য সংগঠক রসায়ন বিভাগের আমিনুল ইসলাম (জীবন)।
এসএইচ জাহিদ/এসআর/এএসএম
What's Your Reaction?