নতুন কমিটি স্থগিত, রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি স্থগিত ঘোষণার পর রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে জেলা প্রশাসক আফিফ বিন ইসলাম এ ঘোষণা দেন। প্রশাসনের এই সিদ্ধান্তের পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। জেলা প্রশাসক জানান, আপাতত নতুন ঘোষিত কমিটি স্থগিত রাখা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহার পর আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। প্রশাসনের এই আশ্বাসের পর আন্দোলনরত শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এর আগে, মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শ্রমিকদের একাংশ আজ সকাল থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়। কোনো পূর্বঘোষণা ছাড়া আকস্মিক এই ধর্মঘটের কারণে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টার এলাকায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারে অপেক্ষা করেন। বিশেষ করে ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষ, চাকরিজীবী, শিক্ষার্থী ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। আন্দোল
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি স্থগিত ঘোষণার পর রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে জেলা প্রশাসক আফিফ বিন ইসলাম এ ঘোষণা দেন।
প্রশাসনের এই সিদ্ধান্তের পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।
জেলা প্রশাসক জানান, আপাতত নতুন ঘোষিত কমিটি স্থগিত রাখা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহার পর আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। প্রশাসনের এই আশ্বাসের পর আন্দোলনরত শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
এর আগে, মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শ্রমিকদের একাংশ আজ সকাল থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়। কোনো পূর্বঘোষণা ছাড়া আকস্মিক এই ধর্মঘটের কারণে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টার এলাকায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারে অপেক্ষা করেন। বিশেষ করে ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষ, চাকরিজীবী, শিক্ষার্থী ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ ছিল, কোনো প্রকার গণতান্ত্রিক নির্বাচন ছাড়াই পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। তাই তারা এই অবৈধ কমিটি বাতিল করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন।
অবশেষে দিনভর জেলা প্রশাসন, পরিবহন মালিক এবং শ্রমিক নেতাদের মধ্যে দফায় দফায় আলোচনা শেষে রাতে জেলা প্রশাসকের স্থগিতাদেশের ঘোষণার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার পর থেকেই রাজশাহী থেকে দেশের সব রুটে যানবাহন চলাচল শুরু করায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।
What's Your Reaction?