নতুন করে ঢেলে সাজানো হয়েছে জাতীয় সংসদ, চারদিকে নিরাপত্তা বলয়

দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি চলছে। এখানে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি অতিথিদের জন্য চেয়ার আনা হয়েছে। জাতীয় সংসদ ভবনের সামনের সবুজ মাঠ হলুদ গাদা, নানান জাত ও রঙের কসমসসহ বিভিন্ন ফুলে ফুলে সেজেছে। কয়েকজন মালি এসব ফুলে পানি দিচ্ছেন। সবুজ মাঠের ঘাষ কেটে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে শতাধিক অস্থায়ী দোকান ছিল। সেগুলো তুলে দেওয়া হয়েছে। পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। প্রথমে সরকারি দল অর্থাৎ বিএনপি জোট, এরপরে জামায়াত-এনসিপি জোট, পরে স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেবেন। একই দিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে জানিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা। শপথ ঘিরে সংসদ ভবনের শপথকক্ষ ঢেলে সাজানো হয়েছে। শপথকক্ষের চেয়ারগুলো ঘষামাজা করে নতুন রূপ দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের

নতুন করে ঢেলে সাজানো হয়েছে জাতীয় সংসদ, চারদিকে নিরাপত্তা বলয়

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow