নতুন কুঁড়ি স্পোর্টসে জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জন্য ২০০ কোটি টাকা বাজে বরাদ্দ রাখা হতে পারে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব ঘোষণা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট, মোট ৮টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসে সারা দেশ থেকে ১ লাখ ২১ হাজার ৪৯২ জন কিশোর ও ৪৭ হাজার ১৩০ জন কিশোরীসহ মোট ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। তাদের সার্বিক সুবিধা ব্যবস্থাপনায় আগামী ২০২৬-২৭ অর্থবছরে ২০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জন্য ২০০ কোটি টাকা বাজে বরাদ্দ রাখা হতে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব ঘোষণা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট, মোট ৮টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কুঁড়ি স্পোর্টসে সারা দেশ থেকে ১ লাখ ২১ হাজার ৪৯২ জন কিশোর ও ৪৭ হাজার ১৩০ জন কিশোরীসহ মোট ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। তাদের সার্বিক সুবিধা ব্যবস্থাপনায় আগামী ২০২৬-২৭ অর্থবছরে ২০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে।
প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে।
What's Your Reaction?