নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’
পারিবারিক গল্পের নাটকে দর্শক আগ্রহ বাড়ায় টিভি চ্যানেলগুলো একের পর এক পরিবারের গল্পে নতুন সব ধারাবাহিক নাটক নিয়ে হাজির হচ্ছে। এ ধারাবাহিকতায় ২৯ মার্চ থেকে প্রচারে এসেছে ‘মিডল ক্লাস ফ্যামিলি’ নামে আরও একটি নাটক। এটি প্রচার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। সপ্তাহের রোব থেকে বৃহস্পতিবার রাত ৮টায় দর্শক নাটকটি উপভোগ করতে পারবেন। আফনাফ শ্যামলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান স্নেহা, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মাল প্রমুখ। টিভি স্টেশনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, নাটকটির গল্প গড়ে উঠেছে ঢাকা শহরের একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়া কেন্দ্র করে। এতে ওঠে আসবে একটি মধ্যবিত্ত পরিবারের নানা সংকট ও প্রতিবন্ধকতার চিত্র। প্রতিটি বাঙালি মধ্যবিত্ত পরিবারের কথাই এতে বলার চেষ্টা করেছেন নির্মাতা। ধারাবাহিকটি সম্পর্কে নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমাদের মধ্যবিত্ত পরিবারের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এই পরিবারের
পারিবারিক গল্পের নাটকে দর্শক আগ্রহ বাড়ায় টিভি চ্যানেলগুলো একের পর এক পরিবারের গল্পে নতুন সব ধারাবাহিক নাটক নিয়ে হাজির হচ্ছে। এ ধারাবাহিকতায় ২৯ মার্চ থেকে প্রচারে এসেছে ‘মিডল ক্লাস ফ্যামিলি’ নামে আরও একটি নাটক। এটি প্রচার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। সপ্তাহের রোব থেকে বৃহস্পতিবার রাত ৮টায় দর্শক নাটকটি উপভোগ করতে পারবেন। আফনাফ শ্যামলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান স্নেহা, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মাল প্রমুখ।
টিভি স্টেশনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, নাটকটির গল্প গড়ে উঠেছে ঢাকা শহরের একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়া কেন্দ্র করে। এতে ওঠে আসবে একটি মধ্যবিত্ত পরিবারের নানা সংকট ও প্রতিবন্ধকতার চিত্র। প্রতিটি বাঙালি মধ্যবিত্ত পরিবারের কথাই এতে বলার চেষ্টা করেছেন নির্মাতা।
ধারাবাহিকটি সম্পর্কে নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমাদের মধ্যবিত্ত পরিবারের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এই পরিবারের মধ্য দিয়ে সমাজের একটা চিত্র উঠে আসে। চরিত্রগুলোয় দর্শকরা নিজেদের খুঁজে পাবেন।’
গল্পে দেখা যাবে, বাড়ির কর্তা জমিরউদ্দিন সরকার একজন অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষক। স্ত্রী আর দুই ছেলে দুই মেয়ে নিয়ে তাদের পরিবার। বাড়ির বড় ছেলে মবিন মধ্যবিত্তের শৃঙ্খল ভেঙে প্রচুর অর্থবিত্তের মালিক হতে চায়। ছোট ছেলে আবার তার বিপরীত। দুই মেয়ে স্বাধীনচেতা জীবনযাপন করতে পছন্দ করে। ছেলেমেয়েদের এসব চাহিদা নিয়েই তৈরি হয় পরিবারে নানা সংকট।
What's Your Reaction?