নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ পেলেন যারা
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। নতুন সরকারে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান। এছাড়া আ ন ম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান ও জাকারিয়া তাহের, মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী হিসেবে শপথ নেবেন মোহাম্মদ আমিনুর রশীদ ও খলিলুর রহমান। প্রতিমন্ত্রীদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই সংসদ সদস্য। প্রতিমন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাত
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। নতুন সরকারে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান।
এছাড়া আ ন ম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান ও জাকারিয়া তাহের, মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।
টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী হিসেবে শপথ নেবেন মোহাম্মদ আমিনুর রশীদ ও খলিলুর রহমান।
প্রতিমন্ত্রীদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই সংসদ সদস্য। প্রতিমন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ শপথ নেবেন।
এছাড়া মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর (ভিপি নুর), ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন মো. আমিনুল হক।
আরএমএম/এসএইচএস
What's Your Reaction?