নতুন মোটরসাইকেল না পেয়ে স্কুলছাত্রের কাণ্ড
বগুড়ার ধুনট উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাবার কাছে নতুন মোটরসাইকেলের বায়না ধরে তা না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামে এক স্কুলছাত্র।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত হৃদয় রহমান উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় রহমান বেশ কিছুদিন ধরে তার বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য জেদ ধরে আসছিল। ঈদে মোটরবাইক কিনে দিতে বাবার কিছুটা দেরি হওয়ায়, পরিবারের লোকজনের অজান্তে নিজ ঘরের আড়ার (তীর) সঙ্গে প্যান্টের বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কান্নাজড়িত কণ্ঠে নিহত স্কুলছাত্রের বাবা আব্দুল লতিফ জানান, আমার ছেলে কয়েকদিন আগে থেকেই মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরেছিল। আমি তাকে বুঝিয়ে বলেছিলাম- বাবা, এখন হাতে পর্যাপ্ত টাকা নেই, টাকা হলেই তোমাকে নতুন মোটরসাইকেল কিনে দেবো। কিন
বগুড়ার ধুনট উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাবার কাছে নতুন মোটরসাইকেলের বায়না ধরে তা না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামে এক স্কুলছাত্র।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত হৃদয় রহমান উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় রহমান বেশ কিছুদিন ধরে তার বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য জেদ ধরে আসছিল। ঈদে মোটরবাইক কিনে দিতে বাবার কিছুটা দেরি হওয়ায়, পরিবারের লোকজনের অজান্তে নিজ ঘরের আড়ার (তীর) সঙ্গে প্যান্টের বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কান্নাজড়িত কণ্ঠে নিহত স্কুলছাত্রের বাবা আব্দুল লতিফ জানান, আমার ছেলে কয়েকদিন আগে থেকেই মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরেছিল। আমি তাকে বুঝিয়ে বলেছিলাম- বাবা, এখন হাতে পর্যাপ্ত টাকা নেই, টাকা হলেই তোমাকে নতুন মোটরসাইকেল কিনে দেবো। কিন্তু সেই সামান্য দেরিতেই সে এভাবে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দেবে, তা ভাবতেও পারিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ বা দাবি না থাকায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।