নতুন লুকে নারীদের ঘুম কাড়ছেন ভিনিসিয়ুস
ভিনিসিয়ুস জুনিয়রকে চেনাই যাচ্ছে না! কসমেটিক সার্জারি করে চেহারায় আমূল পরিবর্তন নিয়ে এসেছেন ব্রাজিলিয়ান তারকা। বিশ্বকাপ থেকে দল বাদ পড়ার পর ভিনিসিয়ুস এখন ব্রাজিলে ছুটি কাটাচ্ছেন। এরই মধ্যে তার নতুন লুকের নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সাম্প্রতিক একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে ভিনিসিয়ুসকে দেখা যাচ্ছে খালি গায়ে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার পেটানো শরীরের সঙ্গে সানগ্লাস, দারুণ কম্বিনেশন নজর কেড়েছে নারীদের। অনেক নারীই ভিনিসিয়ুসের ছবির নিচে প্রশংসাসূচক কমেন্ট করছেন। এদিকে ব্রাজিলিয়ান তারকার আরও একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে দেখা গেছে তার শৈশবের সেই পাড়ায়, যেখানে ফুটবলার হিসেবে তার স্বপ্নের শুরু। ভাইরাল হওয়া ছবিতে ভিনিসিয়ুসকে এক কিশোর সমর্থকের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দু\'জনের হাতেই ছিল ভিনিসিয়ুসের স্বাক্ষর করা একটি জার্সি। মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে ছবিতে পাশে থাকা কিশোর সমর্থকের উচ্ছ্বসিত হাসি অসংখ্য মানুষের মন জয় করেছে। অনেকের মতে,
ভিনিসিয়ুস জুনিয়রকে চেনাই যাচ্ছে না! কসমেটিক সার্জারি করে চেহারায় আমূল পরিবর্তন নিয়ে এসেছেন ব্রাজিলিয়ান তারকা।
বিশ্বকাপ থেকে দল বাদ পড়ার পর ভিনিসিয়ুস এখন ব্রাজিলে ছুটি কাটাচ্ছেন। এরই মধ্যে তার নতুন লুকের নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
সাম্প্রতিক একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে ভিনিসিয়ুসকে দেখা যাচ্ছে খালি গায়ে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার পেটানো শরীরের সঙ্গে সানগ্লাস, দারুণ কম্বিনেশন নজর কেড়েছে নারীদের। অনেক নারীই ভিনিসিয়ুসের ছবির নিচে প্রশংসাসূচক কমেন্ট করছেন।
এদিকে ব্রাজিলিয়ান তারকার আরও একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে দেখা গেছে তার শৈশবের সেই পাড়ায়, যেখানে ফুটবলার হিসেবে তার স্বপ্নের শুরু।
ভাইরাল হওয়া ছবিতে ভিনিসিয়ুসকে এক কিশোর সমর্থকের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দু'জনের হাতেই ছিল ভিনিসিয়ুসের স্বাক্ষর করা একটি জার্সি। মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়।
বিশেষ করে ছবিতে পাশে থাকা কিশোর সমর্থকের উচ্ছ্বসিত হাসি অসংখ্য মানুষের মন জয় করেছে। অনেকের মতে, এটি কেবল একজন ফুটবলারের ভক্তের সঙ্গে ছবি তোলার ঘটনা নয়; বরং নিজের শেকড়, নিজের মানুষ এবং শৈশবের স্মৃতির প্রতি ভিনিসিয়ুসের ভালোবাসার প্রতিচ্ছবি।
ফুটবলপ্রেমীদের কাছে এই মুহূর্ত তাই নতুন কোনো স্টাইল বা চেহারার গল্প নয়। বরং এটি মনে করিয়ে দেয়, বিশ্বজোড়া খ্যাতি অর্জনের পরও ভিনিসিয়ুস জুনিয়র এখনও সেই মানুষদের কাছেই ফিরে যান, যারা তার স্বপ্নের শুরুতে বিশ্বাস রেখেছিলেন।
এমএমআর
What's Your Reaction?