নতুন সংগীতায়োজনে আইয়ুব বাচ্চুর ‘ময়না’

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর বেশ স্নেহভাজন ছিলেন কণ্ঠশিল্পী শাহ্ হামজা। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি এবিকে (আইয়ুব বাচ্চুর নামের সংক্ষেপ) অনুসরণ করে আসছেন। এবার প্রিয় শিল্পীর একটি গান নিয়ে শ্রোতাদের সামনে এলেন হামজা। আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘ময়না’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। প্রায় তিন যুগ আগে এবির কণ্ঠে এটি শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়। গানটির কথা লিখেছেন মিলন খান। গানটির নতুন সংগীতায়োজন করেছেন জাহিদ বাসার পংকজ। গানটি প্রসঙ্গে হামজা বলেন, ‘শৈশব থেকে যে সুর, ফিল এবং যে গিটার আমাদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, সেই অনুপ্রেরণা থেকেই এ গানটি করেছি। যারা এবির গান শুনে বড় হয়েছে, এ গানটি তাদের উৎসর্গ করলাম।‘ প্রসঙ্গত, নব্বইয়ের দশকে শাহ্ হামজা গান শুরু করেন। তার দুটি একক, একটি ব্যান্ড এবং একটি মিশ্র অ্যালবামসহ ৪টি অ্যালবাম প্রকাশ হয়েছে। অ্যালবামগুলো হলো ‘নীরব বেদনা’, ‘যে কথা বলা হয়নি’, ‘এক আমি’ এবং ‘পাগল’। ইউটিউবের যুগেও নিয়মিত গান প্রকাশ করেছেন তিনি।

নতুন সংগীতায়োজনে আইয়ুব বাচ্চুর ‘ময়না’

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর বেশ স্নেহভাজন ছিলেন কণ্ঠশিল্পী শাহ্ হামজা। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি এবিকে (আইয়ুব বাচ্চুর নামের সংক্ষেপ) অনুসরণ করে আসছেন। এবার প্রিয় শিল্পীর একটি গান নিয়ে শ্রোতাদের সামনে এলেন হামজা। আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘ময়না’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। প্রায় তিন যুগ আগে এবির কণ্ঠে এটি শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়। গানটির কথা লিখেছেন মিলন খান। গানটির নতুন সংগীতায়োজন করেছেন জাহিদ বাসার পংকজ। গানটি প্রসঙ্গে হামজা বলেন, ‘শৈশব থেকে যে সুর, ফিল এবং যে গিটার আমাদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, সেই অনুপ্রেরণা থেকেই এ গানটি করেছি। যারা এবির গান শুনে বড় হয়েছে, এ গানটি তাদের উৎসর্গ করলাম।‘

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে শাহ্ হামজা গান শুরু করেন। তার দুটি একক, একটি ব্যান্ড এবং একটি মিশ্র অ্যালবামসহ ৪টি অ্যালবাম প্রকাশ হয়েছে। অ্যালবামগুলো হলো ‘নীরব বেদনা’, ‘যে কথা বলা হয়নি’, ‘এক আমি’ এবং ‘পাগল’। ইউটিউবের যুগেও নিয়মিত গান প্রকাশ করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow