নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদি ও শেহবাজকে আমন্ত্রণের ইঙ্গিত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপি শীর্ষ পর্যায়ের একজন নেতার বরাত দিয়ে বিবিসি বাংলার করা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই নেতা জানান, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরেন্দ্র মোদী ফোন করে তারেক রহমানকে এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। একই দিন রাত ৮টা ১০ মিনিটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিএনপি চেয়ারম্যানকে ফোন করে অভিনন্দন জানান। পরে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপি শীর্ষ পর্যায়ের একজন নেতার বরাত দিয়ে বিবিসি বাংলার করা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ওই নেতা জানান, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরেন্দ্র মোদী ফোন করে তারেক রহমানকে এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।
একই দিন রাত ৮টা ১০ মিনিটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিএনপি চেয়ারম্যানকে ফোন করে অভিনন্দন জানান।
পরে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান এবং তাদের ও তাদের দেশের জনগণের মঙ্গল কামনা করেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।
What's Your Reaction?