নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি
বঙ্গভবনে নবগঠিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ মোট ১ হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। ড. শেখ আব্দুর রশীদ জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। অতিথিদের আসন বিন্যাস ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত আসছে...
বঙ্গভবনে নবগঠিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ মোট ১ হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ড. শেখ আব্দুর রশীদ জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। অতিথিদের আসন বিন্যাস ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
What's Your Reaction?