নদীতে নেমে প্রাণ গেল এসএসসির ২ পরীক্ষার্থীর

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসল করতে নেমে দুই পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ৩টার দিকে শহরের পাশের হরিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাটশহরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং একই ইউনিয়নের শালদহ গ্রামের সাইফুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দুজনই হাটশহরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিনের পরীক্ষা শেষে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে দুই বন্ধু গড়াই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। এ সময় হাফিজ নামে এক ব্যক্তি তাদের উদ্ধারে এগিয়ে আসেন। দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হলেও তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আরশেদ আলী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কর্মীরা ঘটনাস্থল

নদীতে নেমে প্রাণ গেল এসএসসির ২ পরীক্ষার্থীর
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসল করতে নেমে দুই পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ৩টার দিকে শহরের পাশের হরিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাটশহরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং একই ইউনিয়নের শালদহ গ্রামের সাইফুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দুজনই হাটশহরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিনের পরীক্ষা শেষে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে দুই বন্ধু গড়াই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। এ সময় হাফিজ নামে এক ব্যক্তি তাদের উদ্ধারে এগিয়ে আসেন। দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হলেও তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আরশেদ আলী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কর্মীরা ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের উদ্ধারকাজের পর দুই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow