নদীতে নেমে স্রোতের টানে তলিয়ে গেলেন বৃদ্ধ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর মঙ্গল রায় (৯০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার কাকাইলছেও বাজার সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত মঙ্গল রায় আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শামপুর গ্রামের মৃত নবদ্বীপ রায়ের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে মঙ্গল রায় প্রতিদিনের মতো কাকাইলছেও বাজারের ঘাটে কুশিয়ারা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি স্রোতের টানে পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা নদীর ঘাটে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাকে না পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ এবং হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজের প্রায় ৩ ঘণ্টা পর সন্ধ্যার দিকে ডুবুরিরা নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর মঙ্গল রায় (৯০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার কাকাইলছেও বাজার সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত মঙ্গল রায় আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শামপুর গ্রামের মৃত নবদ্বীপ রায়ের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে মঙ্গল রায় প্রতিদিনের মতো কাকাইলছেও বাজারের ঘাটে কুশিয়ারা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি স্রোতের টানে পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা নদীর ঘাটে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাকে না পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ এবং হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজের প্রায় ৩ ঘণ্টা পর সন্ধ্যার দিকে ডুবুরিরা নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
What's Your Reaction?