নদীতে স্কুল ছাত্রের, খালে নবজাতকের লাশ

বরিশালের বানারীপাড়া ও গৌরনদীতে নবজাতক ও এক স্কুল ছাত্রসহ দু’জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৃথক স্থান থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের বাউলিয়া গ্রাম সংলগ্ন নদীতে ভাসমান একটি লাশ দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা লাশ তুলে পাড়ে নিয়ে আসেন। সেটি স্কুলছাত্র দুর্জয়ের লাশ বলে শনাক্ত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ তাদের হেফাজতে নেয়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হারতা গ্রামের বাসিন্দা শুকলালের ছেলে দুর্জয়। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গত ১২ এপ্রিল সকালে নৌকায় করে নদীতে ভাসমান তরমুজ সংগ্রহে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান বলেন, ‘স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’ অন্যদিকে, সোমবার দুপুর দেড়টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠী বনবিভাগ সংলগ্ন আশোকাঠী-ধামুরা খাল দিয়ে অজ্ঞাত নবজাতকের ভাস

নদীতে স্কুল ছাত্রের, খালে নবজাতকের লাশ

বরিশালের বানারীপাড়া ও গৌরনদীতে নবজাতক ও এক স্কুল ছাত্রসহ দু’জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৃথক স্থান থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের বাউলিয়া গ্রাম সংলগ্ন নদীতে ভাসমান একটি লাশ দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা লাশ তুলে পাড়ে নিয়ে আসেন। সেটি স্কুলছাত্র দুর্জয়ের লাশ বলে শনাক্ত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ তাদের হেফাজতে নেয়।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হারতা গ্রামের বাসিন্দা শুকলালের ছেলে দুর্জয়। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গত ১২ এপ্রিল সকালে নৌকায় করে নদীতে ভাসমান তরমুজ সংগ্রহে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান বলেন, ‘স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

অন্যদিকে, সোমবার দুপুর দেড়টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠী বনবিভাগ সংলগ্ন আশোকাঠী-ধামুরা খাল দিয়ে অজ্ঞাত নবজাতকের ভাসমান মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ তারিখ হাসান রাসেল জানান, উপজেলার আশোকাঠী গ্রামের তিন-চারজন শিশু-কিশোর খালে গোসল করতে নেমে নবজাতকের লাশ ভাসতে দেখে। তারা লাশটি খালের পাশে টেনে এনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ এবং স্থানীয়দের ধারণা, অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়ায় বাচ্চাটি কে বা কারা খালে ফেলে দিয়েছে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow