নববর্ষের আনন্দে মুখর তাহিরপুর, উৎসবের আমেজে হাওরে ধান কাটা শুরু

বর্ণিল আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস আর মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে উদ্‌যাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন সাজে অংশ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। শোভাযাত্রার আগে জাতীয় সংগীত পরিবেশন, এসো হে বৈশাখ গান, দেশাত্মবোধক সঙ্গীত, লোকজ নৃত্য, আবৃত্তি ও রাখি বন্ধনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহরুক আলম শান্তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠান শেষে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের ঘোষণা দেওয়া হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দ

নববর্ষের আনন্দে মুখর তাহিরপুর, উৎসবের আমেজে হাওরে ধান কাটা শুরু

বর্ণিল আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস আর মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে উদ্‌যাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন সাজে অংশ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

শোভাযাত্রার আগে জাতীয় সংগীত পরিবেশন, এসো হে বৈশাখ গান, দেশাত্মবোধক সঙ্গীত, লোকজ নৃত্য, আবৃত্তি ও রাখি বন্ধনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহরুক আলম শান্তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠান শেষে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের ঘোষণা দেওয়া হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

এদিকে একই দিনে উৎসবমুখর পরিবেশে হাওরে ধান কাটা কার্যক্রমেরও সূচনা করা হয়। উপজেলার শনির হাওরপাড় এলাকায় কৃষক আতিকুর রহমান আতিকের জমিতে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধান কাটা উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে তাহিরপুরের শনি, মাটিয়ান, মহালিয়া, আঙ্গারুলি, হালির ও বর্ধিত গুরমার হাওরসহ প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এ বছর ফলন গত বছরের তুলনায় ভালো হওয়ার আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow