নবম পে-স্কেল: ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে মূল বেতন

দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি জোরদার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে শুধু মূল বেতনই নয়, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাতেও বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। সূত্র অনুযায়ী, নতুন কাঠামোয় বেতন পুনর্গঠনের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা জোরদারে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব রয়েছে। এতে বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। নবম জাতীয় পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০টি গ্রেড বহাল রেখে প্রতিটি গ্রেডে সমানুপাতিক হারে বেতন বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব বাস্তবায়িত হলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। কমিশনের প

নবম পে-স্কেল: ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে মূল বেতন

দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি জোরদার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে।

নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে শুধু মূল বেতনই নয়, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাতেও বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র অনুযায়ী, নতুন কাঠামোয় বেতন পুনর্গঠনের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা জোরদারে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব রয়েছে। এতে বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

নবম জাতীয় পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০টি গ্রেড বহাল রেখে প্রতিটি গ্রেডে সমানুপাতিক হারে বেতন বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব বাস্তবায়িত হলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়েছে।

কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই সুপারিশ করা হয়েছে।

নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চূড়ান্ত বাস্তবায়নের আগে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপনের দিকেই তাকিয়ে রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow